Image default
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ২৮৮০ পিস ইয়াবাসহ ২ জন আটক

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় ২৮৮০ পিস ইয়াবা, ২ পিস ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভেবরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ভেবড়া গ্রামের ইমাম হোসেন ও শিংদোনা গ্রামের সাদেকুল ইসলাম। আটকের পর আসামীদের  মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানায়, আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও তাদের ব্যবহৃত ৫টি মুঠো ফোন,  একটি ট্যাব ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

Related posts

বাবুগঞ্জে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

News Desk

এক গ্রামেই বিক্রি হবে ১০ কোটি টাকার লিচু

News Desk

কম দামে না মিললেও বেশি দামে পাওয়া যাচ্ছে সার

News Desk

Leave a Comment