Image default
বাংলাদেশ

টিকা চুরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে : স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসের টিকা বিক্রিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম। রোববার (২২ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এবিএম খুরশীদ আলম বলেন, টিকা চুরি করার বিষয়টি খুবই স্পর্শকাতর। দেশের যে দু-একটি জায়গায় টিকা বিক্রির অভিযোগ উঠেছে, সেখানে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ আগস্ট রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয় তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ক্লিনিক থেকে মডার্না টিকা পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়েছে।

সূত্র : জাগো নিউস ২৪

Related posts

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বালিয়াডাঙ্গীতে রাতে হরতাল ডেকে দুপুরে প্রত্যাহার করেছে বিএনপি

News Desk

ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারের দুই বন্দির মৃত্যু 

News Desk

চোখের সামনেই ভেসে যাচ্ছে সবকিছু, গোমতীপাড়ে কান্নার রোল

News Desk

Leave a Comment