চাকা ফেটে উল্টে গেলো বাস
বাংলাদেশ

চাকা ফেটে উল্টে গেলো বাস

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলো পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। মৃত্যুর হাত থেকে বাঁচলেন কমপক্ষে ৪০ জন যাত্রী। তবে আহত হয়েছেন সাত জন। বুধবার (২২ জুন) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বাসটি ভোরে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘দুর্ঘটনায় বাসে থাকা সাত জন যাত্রী আহত হন। তাদের নিকটস্থ কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারে রেকার পাঠিয়েছি। ঘণ্টাখানেক সময় লাগবে। এ ঘটনায় এখনও কেউ নিহত হওয়ার খবর পাইনি।’

Source link

Related posts

বাসচাপায় হেফাজত নেতা নিহত, দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

News Desk

জাপার সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়ন বাতিল

News Desk

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

News Desk

Leave a Comment