Image default
বাংলাদেশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ১১১৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৯ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ১১৭ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫৪৬ জনে। বৃহস্পতিবার (৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৪১ জন ও উপজেলার ৪৭৬ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৭২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৭ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৫ জন জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৮ জন, অ্যান্টিজেন টেস্টে ২৩৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

বাণিজ্য মেলা: শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন স্টল নির্মাণ কারিগররা

News Desk

বিএনপির সহিংসতা ইসরায়েলি হামলাকে মনে করিয়ে দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

News Desk

তারেক রহমানকে স্বাগত জানাতে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছেন ৩৫ হাজার নেতাকর্মী

News Desk

Leave a Comment