Image default
বাংলাদেশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৪৭ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬৬ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ২৪৭ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৬ হাজার ৮৮০ জনে। বৃহস্পতিবার (২৪ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় ২৪৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১২৩ ও উপজেলার ১২৪ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে নয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

‘ব্যালট বাক্সে হাত দিলে শরীর থেকে হাত আলাদা করে ফেলা হবে’

News Desk

বগুড়ায় গুঁড়িয়ে দেওয়া আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

News Desk

প্রতিবন্ধীদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে: ডা. জোবাইদা রহমান

News Desk

Leave a Comment