Image default
বাংলাদেশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৪৫ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ২২৫ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ৩২ জনে। সোমবার (১৪ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯১৫ জনের নমুনা পরীক্ষায় ২২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৩১ ও উপজেলার ৯৪ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে আটজন, এপিক হেলথ কেয়ার ল্যাবে নয়জন এবং মেডিকেল হাসপাতাল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

আদালত থেকে জঙ্গি ছিনতাই : সারা দেশে রেড অ্যালার্ট জারি

News Desk

পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে জখম

News Desk

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

News Desk

Leave a Comment