Image default
বাংলাদেশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩২৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮৮ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩২৭ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ৯৯৭ জনে।

সোমবার (২৮ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে একহাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৩২৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২২৭ ও উপজেলার ১০০ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৬ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে নয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের গুলি

News Desk

গণভোটের প্রচারণায় মুন্সীগঞ্জে ভোটের গাড়ি

News Desk

ফরিদপুরে একজনকে কুপিয়ে হত্যা

News Desk

Leave a Comment