Image default
বাংলাদেশ

গোবিন্দগঞ্জে করোনা মোকাবেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী

গোবিন্দগঞ্জ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় করোনা মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। হস্তাস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, আরম শরিফুল ইসলাম জর্জ, অরবিন্দ রায়, আলতামাসুল ইসলাম প্রধান শিল্পী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Related posts

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ২১৫ জনের মৃত্যু

News Desk

কুমিল্লায় ২৩ ইউপির মাত্র ৭টিতে নৌকার জয়

News Desk

সারাদেশে করোনায় আজও শতাধিক মৃত্যু

News Desk

Leave a Comment