Image default
বাংলাদেশ

খুলনা ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু

একদিন পরই খুলনা বিভাগের দশ জেলায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একইসময় বিভাগে নতুন করে আরও ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনায় সাতজন, যশোরে আটজন, নড়াইলে দুজন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় পাঁচজন, চুয়াডাঙ্গায় দুজন ও মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৯ হাজার ২৬০ জন। আর বিভাগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন।

এর আগেরদিনে বিভাগে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু হয়। একইসময়ে বিভাগে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

Related posts

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ১০, সরানো হয়েছে ৫০০ পরিবার

News Desk

চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

News Desk

আয়েশি ভঙ্গিতে বসা বাঘের দেখা মিললো সুন্দরবনে

News Desk

Leave a Comment