Image default
বাংলাদেশ

খুলনায় একদিনে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৩

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল বৃহস্পতিবার দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, খুলনা মহানগরীর বাগমারা মেইন রোডের বাসিন্দা খান আ: মান্নান(৬৯) এবং টুটপাড়া এলাকার বাসিন্দা আমসুউদ্দীন আহমেদ(৭৫)।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, মাগমারার খান আ: মান্নান করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ এপ্রিল এ হাসপাতালের রেডজোনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ২টায় মৃত্যুবরণ করেন। এছাড়া টুটপাড়ার আমসুউদ্দীন ১০ মে ভর্তি হয়ে গতকাল সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে মৃত্যুবরণ করেন।

এদিকে, খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল ৩৭৬টি নমুনা পরীক্ষার পর ৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে খুলনার ৫২জন, বাগেরহাটের ১০জন, সাতক্ষীরার একজন, ঢাকার দু’জন, যশোরের দু’জন, নড়াইলের দু’জন, ঝিনাইদহের দু’জন, চুয়াডাঙ্গার একজন এবং টাঙ্গাইলের একজন রয়েছেন।

অপরদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ৩২ হাজার ৭৩৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪০৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬০১জন।

Related posts

হাটহাজারীতে সংঘর্ষে আহত ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

News Desk

কুষ্টিয়া করোনায় ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

News Desk

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কায়সারকে তড়িঘড়ি করে দাফন

News Desk

Leave a Comment