কুমিল্লায় ছাত্রলীগের ‘শান্তি সমাবেশে’ স্থান বদলালেন আন্দোলনকারীরা
বাংলাদেশ

কুমিল্লায় ছাত্রলীগের ‘শান্তি সমাবেশে’ স্থান বদলালেন আন্দোলনকারীরা

কুমিল্লার পূবালী চত্বরে কোটা আন্দোলনকারীদের গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। কিন্তু তাদের কর্মসূচির পরেই রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা মহানগর ছাত্রলীগ ‘শান্তি সমাবেশ’ করবে বলে ঘোষণা দেয়। এদিকে পূর্বঘোষিত স্থান বদলে পরে পুলিশ লাইনস এলাকায় কর্মসূচি করেছে কোটা আন্দোলনকারীরা।

এদিন বেলা ১১টার দিকে পুলিশ লাইনস এলাকায় কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যুক্ত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

এ সময় তাদের মাথায় বাংলাদেশের পতাকা, হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেখা গেছে। তাদের বিভিন্ন ধরনের স্লোগানও দিতে শোনা গেছে। পরে সবাই জেলা প্রশাসক কার্যালয়ের দিকে রওনা হন। সেখানে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সমন্বয়ক সাকিব হোসেন বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল পূবালী চত্বরে। কিন্তু সেখানে ছাত্রলীগ অবস্থান করায় কর্মসূচির স্থান বদলেছি। আমরা এখন পুলিশ লাইনসে আছি। কিছুক্ষণ পর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেবো।’

Source link

Related posts

তারেক রহমানের ভিডিও কনফারেন্সে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

News Desk

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ জাদুঘর যেন ইতিহাসের প্রতিচ্ছবি

News Desk

কোনও ব্যক্তি-সংগঠনের জন্য নির্বাচন পেছাবে এমন প্রত্যাশা করি না: সারজিস আলম

News Desk

Leave a Comment