Image default
বাংলাদেশ

কুমারখালীতে গৃহবধূ ধর্ষণ থানায় মামলা

কুষ্টিয়া কুমারখালীতে দুই সন্তানের এক জননীকে (৩০) ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। নজরুল ইসলাম (৪৫) নামের তিন সন্তানের এক জনক তাকে ধর্ষন করেন।

গত বৃহস্পতিবার (২০ মে ২০২১) বিকাল ৫টায় উপজেলার বাগুলাট ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

দুই সন্তানের জননী জানায়, ঘটনার সময় তিনি মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এসময় একই গ্রামের আবজেল আলীর ছেলে নজরুল ইসলাম দৌড়ে পিছন থেকে জড়িয়ে ধরে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ চালান।

এসময় তিনি ডাক চিৎকার দিলে জননীর স্বামী মোঃ রুবেল হোসেন ও আশেপাশের লোকজন চিৎকার শুনে আসলে, ধর্ষক নজরুল ইসলাম পালিয়ে যায়। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবা বিশ্বাস চেষ্টা করছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, দুই সন্তানের জননীকে ধর্ষণের থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৭। আসামীকে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

Related posts

করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ, আক্রান্তের হার কিছুটা কম

News Desk

৭০ বছরেও স্বীকৃতি পাননি চাঁদপুরের ৪০ ভাষা সংগ্রামী

News Desk

গাইবান্ধায় শায়িত হলেন সুদানে নিহত শান্তিরক্ষী সবুজ

News Desk

Leave a Comment