কুড়িগ্রামে বিএন‌পি-জামায়া‌তের ৬ নেতাকর্মী গ্রেফতার
বাংলাদেশ

কুড়িগ্রামে বিএন‌পি-জামায়া‌তের ৬ নেতাকর্মী গ্রেফতার

কু‌ড়িগ্রা‌মে যুবদল নেতাসহ বিএন‌পি-জামায়া‌তের ৬ নেতাকর্মী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (১ নভেম্বর) রা‌তে জেলার সদর, উলিপুর ও রাজিবপুর থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পু‌লিশ সুপার মো. রুহুল আমীন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, বিএন‌পি-জামায়া‌তের ডাকা চলমান অব‌রো‌ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃ‌ষ্টির আশঙ্কায় বুধবার সন্ধ্যায় জেলা শহরের ভোকেশনাল এলাকা থেকে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে গ্রেফতার ক‌রে সদর থানা পু‌লিশ। এ ছাড়াও একই দিন গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রা‌জিবপুর উপ‌জেলা শ্রমিক দ‌লের সাংগঠনিক সম্পাদক সোহেল রানাকে গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, উলিপুর উপ‌জেলার তবকপুর ইউনিয়ন থেকে জামায়া‌তের ৪ নেতাকর্মী‌কে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন হাবিবুর রহমান হাবিব, আব্দুর রাজ্জাক, মোস্তাইন বিল্লাহ এবং কোব্বাস আলী। তবে এদের দলীয় পদবি জানা যায়নি।

অতিরিক্ত পু‌লিশ সুপার মো. রুহুল আমীন ব‌লেন, ‌‘গ্রেফতার ব‌্যক্তি‌দের বৃহস্পতিবার (২ নভেম্বর) আদাল‌তে পাঠানো হ‌বে।’

Source link

Related posts

সাগরদাঁড়ীতে উদ্বোধন হলো সপ্তাহব্যাপী মধুমেলা

News Desk

বাণিজ্যিক ভবনের পার্কিংয়ে রেস্টুরেন্ট ব্যবসা, অনুমতি পেলো কীভাবে?

News Desk

পুলিশি তৎপরতায় স্বস্তি ফিরেছে ব্রহ্মপুত্র নৌপথে

News Desk

Leave a Comment