Image default
বাংলাদেশ

ওমানের সড়কে প্রাণ গেলো ময়মনসিংহের ২ ভাইয়ের

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদর কিশোর নিহত হয়েছে। নিহতরা ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহিনের ছেলে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রাইভেটকার দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হলো– আদিব মাহমুদ (১৫) ও জারির ফারহান (১৩)।

রেজাউল হাসান বাবু জানান, ওমানে সোমবার রাতে নাঈমুল ইসলাম তুহিনের ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনায় পড়লে তার দুই ছেলে নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

দুই ভাইয়ের নিহত হওয়ার খবরে ময়মনসিংহে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

Source link

Related posts

ঈদে জামদানিপল্লিতে ১০০ কোটি টাকার শাড়ি বিক্রির আশা

News Desk

সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন

News Desk

চলন্ত বাসে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ, যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

News Desk

Leave a Comment