Image default
বাংলাদেশ

এটা হবে কঠোর লকডাউন, ৭ দিন যেখানে আছেন, সেখনেই থাকবেন

করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিন সারাদেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এটা কঠোর লকডাউন হবে বলে আগে থেকেই জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত একসপ্তাহের জন্য আমরা কঠোর লকডাউনে যাচ্ছি। এটি হবে পরিপূর্ণ-কমপ্লিট লকডাউন। যেখানে মানুষজন সকলেই সহযোগিতা করবেন। বাসায় থাকবেন, বাইরে যাবেন না। চলাফেরা থেকে প্রত্যেক ক্ষেত্রেই সংযত আচরণ করতে হবে।

তিনি বলেন, কঠোর লকডাউনের সময়ে জরুরি সেবা ছাড়া, সব ধরনের অফিস-আদালত, গণপরিবহন, দোকানপাট, মার্কেট বন্ধ থাকবে। সবকিছু কঠোর লকডাউনের আওতাধীন থাকবে। শিল্প-কারখানাগুলোও বন্ধ থাকবে। মানুষ যে যেখানে আছেন, সেখনেই থাকবেন। এটা কঠোর লকডাউন হবে। মানুষকে ঘরে থাকতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসতে পারবে না, এটা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, মানুষ বুঝতে পেরেছে করোনাভাইরাসের এই সংক্রমণ কমাতে হলে লকডাউন প্রয়োজন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবাইও এই পরামর্শই দিয়েছেন। সবার চিন্তাভাবনা-পরামর্শ বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

দোকানপাট খোলা রাখার ব্যাপারে ব্যবসায়ীদের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের জন্য মার্কেট খোলা রাখা হয়েছে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপরই এক সপ্তাহ কড়া লকডাউন প্রয়োজন। কড়া লকডাউন না হলে করোনার বিস্তার ও মৃত্যুর সংখ্যা ঠেকানো যাবে না।

এর আগে, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় ১৪ এপ্রিল থেকে আরো এক সপ্তাহের লকডাউনের কথা ভাবছে সরকার বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

Related posts

প্রাথমিকের সহকারীরা দশম গ্রেড কেন পাবেন না?

News Desk

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

News Desk

‘উপকূলের কান্না, শুনতে কী পান না’

News Desk

Leave a Comment