Image default
বাংলাদেশ

একনেক সভায় গান গাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুড়িগ্রামের চিলমারীতে নদীবন্দর নির্মাণ প্রকল্পের বিষয়ক আলোচনায় সুরে সুরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘হাঁকাও গাড়ি ভাই চিলমারী বন্দর।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চিলমারী একসময় বিখ্যাত বন্দর ছিল। দেশভাগের পর আসামের সঙ্গে লিংক নষ্ট হওয়ায় গুরুত্ব কমে গেছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বাড়াচ্ছি, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গেও বাড়াচ্ছি। চিলমারী বন্দরটা আবার আগের জায়গায় যাবে। তখনই প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিলেন, হাঁকাও গাড়ি ভাই চিলমারী বন্দর।’

জানা গেছে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ প্রকল্পটি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা খরচে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।

Related posts

চীনের সিনোফার্মার ভ্যাকসিন সরাসরি কেনার প্রস্তাবে অনুমোদন

News Desk

পুলিশ মাদকসেবীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

News Desk

স্মৃতিসৌধের গণকবরের ওপর টিকটক-ফটোসেশনের হিড়িক

News Desk

Leave a Comment