Image default
বাংলাদেশ

ইলিশের দাম এবার বেশি কেন

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি মাছের বাজারের সামনের রাস্তায় প্রায় দিনভর মাছের খুচরা বিকিকিনি চলে। এই বিকিকিনি বেশি জমে সন্ধ্যায়। অফিস থেকে ঘরে ফেরা মানুষ এসব দোকানে ঢুঁ মারেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে গিয়ে বেশ ভিড় দেখা গেল। দোকানগুলোর প্রায় প্রতিটিতে ইলিশ মাছই বেশি বিক্রি হচ্ছে। ক্রেতাদের আগ্রহও এই ‘রুপালি শস্যের’ দিকে। আর এক সপ্তাহ বাদে ইলিশ ধরা ও বেচাকেনা বন্ধ। বাজারের ভিড়ের কারণ হয়তো সে কারণেই বেশি।

একটি দোকানের সামনে ইলিশের দরদাম করছিলেন ইলিয়াস হোসেন। কারওয়ান বাজারের একটি বাণিজ্যিক অফিসের কর্মকর্তা। তাঁর ইচ্ছা, এক কেজি ওজনের ইলিশ নেবেন। দোকানি নুরু মোল্লা দাম হাঁকলেন, ১ হাজার ২০০ টাকা কেজি। বেশি নিলে ১ হাজার ১০০। এর কমে পারবেন না। শেষমেশ ১ হাজার ১২৫ টাকায় রফা হলো।

Related posts

পাবনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

News Desk

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ নেতার পদ স্থগিত

News Desk

রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন

News Desk

Leave a Comment