Image default
বাংলাদেশ

আজ ভারী বর্ষণের পূর্বাভাস

বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুর সংমিশ্রণে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। গতকাল রবিবার (০৬ জুন) বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমন কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ৮৯ মিমি বা তার চেয়ে বৃষ্টি হতে পারে। আর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পূর্বাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Related posts

কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল, সঙ্গে এরদোয়ান ছেলে

News Desk

অর্ধশত যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় “রাবিত-আল হাসান” নামের লঞ্চ ডুবি

News Desk

দেশত্যাগের নিষেধাজ্ঞার ‘গুজবে’ আতঙ্কিত নই, নির্বাচনে প্রভাব পড়বে না: বিএনপি প্রার্থী

News Desk

Leave a Comment