Image default
বাংলাদেশ

আজ চাঁদ দেখা গেলে কাল রোজা

পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার নাকি বৃহস্পতিবার, তা জানা যাবে আজ সন্ধ্যায়। রমজান মাসের চাঁদ আজ দেখা গেলে বুধবার (১৪ এপ্রিল) প্রথম রোজা। মঙ্গলবার (১৩ এপ্রিল) রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বাদ মাগরিব সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

মঙ্গলবার সন্ধ্যায় হিজরি ১৪৪২ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতেই তারাবিহ এবং পরের দিন বুধবার (১৪ এপ্রিল) প্রথম রোজা পালন করবে মুসলিম উম্মাহ।

তবে আজ দেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার (১৪ এপ্রিল) শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শুরু হবে পবিত্র রমজানের রোজা। এক্ষেত্রে বুধবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে খেতে হবে সেহরি।

Related posts

আবুল কালামকে হারিয়ে কাঁদছেন স্বজনরা, কী হবে দুই শিশুসন্তানের

News Desk

স্ত্রীর গয়না বিক্রির টাকায় কৃষি খামার, মাসে আয় লাখ টাকা

News Desk

আসছে তারেক রহমানকে বহনকারী বিমান, ওসমানীতে কড়া নিরাপত্তা

News Desk

Leave a Comment