আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন জামায়াতের সভাপতি
বাংলাদেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন জামায়াতের সভাপতি

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হয়েছেন মো. আবু হানিফ। আগামী ১৮ জানুয়ারি কর্মী সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণার কথা রয়েছে।

জানা গেছে, আবু হানিফ একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড মেম্বার।

তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি (আবু হানিফ) গত ১০ বছর ধরে আমাদের লোক। তাকে জোর করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছিল, জোর করে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করা হয়েছিল। তবে আমরা এখনও ঘোষণা দিইনি। ১৮ জানুয়ারির সম্মেলনের মাধ্যমে দেওয়ার কথা ছিল।’

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আবু হানিফ মেম্বারকে কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Source link

Related posts

সেন্টমার্টিন থেকে সরানো হল ৭২০০ কেজি প্লাস্টিক বর্জ্য

News Desk

হেলেনা জাহাঙ্গীরের ২ সহযোগী আটক

News Desk

বৃষ্টি-উজানের ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি 

News Desk

Leave a Comment