Image default
বাংলাদেশ

৮ ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

কক্সবাজারে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজের কারণে আজ শুক্রবার ইন্টারনেটের কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। ইন্টারনেট ধীরগতিও হতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এ তথ্য জানিয়েছে।

বিএসসিসিএল জানিয়েছে, বঙ্গোপসাগরের নিচ দিয়ে আনা ক্যাবলের মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে পরবর্তী আট ঘণ্টা এই সমস্যা হতে পারে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের সাবমেরিন ক্যাবলের কাজ করতে প্রায় আট ঘণ্টার মতো সময় লাগতে পারে।

এর আগে গত ২৩ মে এক বিজ্ঞপ্তিতে বিএসসিসিএল জানায়, কক্সবাজার সড়ক বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সড়ক উন্নয়ন কাজের পরিপ্রেক্ষিতে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোলে পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূ-গর্ভস্থ ক্যাবল রুট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের সংযোগ দেওয়ার কার্যক্রমসহ টার্মিনেটেড সার্কিটসমূহের সব ট্রাফিক নতুন ভূ-গর্ভস্থ ক্যাবলে (বিচ ম্যানহোলে থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তরে ২৮ মে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ৮ ঘণ্টা সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখিত সময়কালে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে ওই সময়ে কুয়াকাটার সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরসমূহের সার্কিটগুলো চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Related posts

খুলনা-কুষ্টিয়া মহাসড়কে ইবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’, তীব্র যানজট

News Desk

ফুচকা উৎসবের আয়ের অর্থে ঘর তুলে দেওয়া হবে অসহায়ের

News Desk

চট্টগ্রামে দেয়াল ধসে শিশুসহ আহত ৫ 

News Desk

Leave a Comment