Image default
বাংলাদেশ

২ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ: প্রধান শিক্ষক-সভাপতি কারাগারে

চট্টগ্রামের কোতয়ালি থানাধীন পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাহমুদুল হক পারভেজ এবং সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক শফিকুর রহমান সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ৬ হাজার ৯১৩ টাকা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বাদীপক্ষের আইনজীবী তপন কুমার দাশ জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান শিক্ষক শফিকুর রহমান সিকদারকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করা হয়। ১০ মার্চ বিভাগীয় মামলায় গঠিত হয় তিন সদস্যের তদন্ত কমিটি। তদন্তে বরখাস্ত প্রধান শিক্ষক ও সভাপতি মাহমুদুল হক পারভেজের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় ৫ মার্চ সভাপতি ও প্রধান শিক্ষককে আসামি করে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ফজলে আজিজ বাবুল বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।

Source link

Related posts

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের ৯ জন আহত

News Desk

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ৩, ভুক্তভোগীর অস্ত্রোপচার

News Desk

‘পুলিশের চাকরির মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই’

News Desk

Leave a Comment