Image default
বাংলাদেশ

হাসপাতালে বেশির ভাগ করোনা রোগী গ্রামের

দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের ৫০ শতাংশের বেশি গ্রামের বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘এসব রোগী রোগের তীব্রতা অনেক বেশি হওয়ার পর হাসপাতালে আসছেন।

সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত সভা শেষে উপস্থিত সাংবাদিকদের আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি-জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে মাইকিং করার পরামর্শ দিয়েছি। বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছি।

Related posts

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন খুলনা ও বরিশাল বিভাগের ৬৬৯ কারাবন্দি

News Desk

‘স্বাস্থ্য অধিদফতরের গভীর পর্যবেক্ষণে ব্ল্যাক ফাঙ্গাস’

News Desk

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত জোটের একটি দলের প্রার্থী

News Desk

Leave a Comment