Image default
বাংলাদেশ

সোবহানীঘাট থেকে আটক দুই ইয়াবা কারবারি

সোবহানীঘাট থেকে আটক ২ ইয়াবা কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন বিয়ানীবাজারের গোঙ্গাদি গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে আলী আহমদ ( ৩২) ও শাহপরাণ থানার সাদীপুর-২ এলাকার মৃত রহমত আলীর ছেলে বাবু মিয়া (৪০)।

আজ মঙ্গলবার ( ২৫ এপ্রিল ) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাটের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৯, ইসলামপুর ক্যাম্পের একটি দল। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবাও জব্দ করা হয়।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান,আলী আহমদ ও বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ দু’জনকেই কোতোয়ালি থানায় হস্তান্তর করেছেন তারা। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানা পুলিশ।

 

সূত্র :সিলেট এক্সপ্রেস

Related posts

যশোরে কোন্দল না মিটলে আসন হারানোর শঙ্কা বিএনপির

News Desk

ছেলের কারণে বাবাকে কুপিয়ে হত্যা

News Desk

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৫ জন

News Desk

Leave a Comment