Image default
বাংলাদেশ

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। সোমবার (২৩ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার তিনজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। এরমধ্যে করোনায় চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার দুজন মারা যান আর উপসর্গে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, পাবনার একজন ও চুয়াডাঙ্গার একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১১৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১২২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ২৩৮ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৭১টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৫৬টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা পজিটিভ আসে।

Related posts

তথ্য সংগ্রহ আর চুরি গুলিয়ে ফেলা ঠিক নয়: হাছান মাহমুদ

News Desk

বকেয়া টাকা চাওয়ায় একজনকে পিটিয়ে হত্যা

News Desk

বঙ্গবন্ধু সাফারি প্রাণী ব্যবস্থাপনার বিদেশি কৌশল প্রয়োগ হবে

News Desk

Leave a Comment