Image default
বাংলাদেশ

রাজধানীতে উবারে যুক্ত হলো সিএনজিচালিত অটোরিকশা

বন্দরনগরী চট্টগ্রামের পর এবার রাজধানীতে রাইড শেয়ারিং সার্ভিস উবার সিএনজিচালিত অটোরিকশা অন্তর্ভুক্ত করেছে। এতে তুলনামূলক স্বল্প ভাড়ায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

সোমবার (৭ জুন) উবার অ্যাপ ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারীরা গন্তব্য বেছে নেয়ার পর নিয়মিত বাহন হিসেবে উবারএক্স, প্রিমিয়ার, মোটো, উবারএক্সএল-এর পাশাপাশি নতুন বিকল্প ‘সিএনজি’ দেখতে পাচ্ছেন। মোটোর তুলনায় এই সিএনজির ভাড়া একটু বেশি। তবে অন্যান্য বাহনের চেয়ে কম।

২০১৯ সালে উবার চট্টগ্রামে প্রথম সিএনজিচালিত অটোরিকশা তাদের সেবায় অন্তর্ভুক্ত করে। রাইড শেয়ারিং সার্ভিস চালু হওয়ার পর সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালকদের একটি অংশ যাত্রী কমে যাওয়ার কথা উল্লেখ করে রাইড শেয়ারিং সেবায় যোগ দেয়ার চেষ্টা করে আসছেন। সিএনজিসেবা কেমন হবে কয়েক দিন যাওয়ার পর বোঝা যাবে।

Related posts

এক খাল খননে ৯ বছর পার, প্রকল্পের ব্যয় বেড়েছে পাঁচ গুণ  

News Desk

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেলো দুই জনের, আহত ৩০

News Desk

চিন্ময় দাসের মুক্তির দাবিতে কয়েক জেলায় অনুসারীদের বিক্ষোভ

News Desk

Leave a Comment