Image default
বাংলাদেশ

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৯১ জন। বুধবার (১১ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে সদরের তিনজন এবং মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জে একজন করে মারা গেছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ২১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৯১ জন শনাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৬ জন, সুস্থ হয়েছের পাঁচজন, আইসিইউতে চিকিৎসাধীন আছেন চারজন এবং হোম আইসোলেশনে আছেন চার হাজার ৯৮৭ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় মোট এক লাখ ১৯ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ হাজার ২৮১ জন করোনা শনাক্ত হয়েছেন।

Related posts

সংকট বাড়ছে সেন্ট মার্টিনে, ঈদ আনন্দের বদলে দুশ্চিন্তা

News Desk

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

News Desk

সীমিত পরিসরে খুলেছে জাতির পিতার সমাধিসৌধ

News Desk

Leave a Comment