Image default
বাংলাদেশ

মৌলভীবাজারে করোনায় ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে করোনা ও উপসর্গে ভাই-বোনসহ পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে চারজন করোনায় ও একজন উপসর্গে মারা যান। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- শ্রীমঙ্গলের মির্জাপুর এলাকার বেনু ভট্টাচার্য (৬২) ও তার বড় বোন শিলা ভট্টাচার্য (৭৫), রাজনগর উপজেলার সাকেরা চা বাগান এলাকার মিনতি দেব (৬০) ও কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ এলাকার জয়নাল মিয়া (৪৩)। অপরদিকে করোনার উপসর্গ নিয়ে শ্রীমঙ্গলের সিরাজনগর গ্রামের আলেয়া খাতুন (৩৫) মারা যান।

সিভিল সার্জন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের নমুনা পরীক্ষায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৯১ জন। শনাক্তের হার ৪৫ দশমিক ৭৩ শতাংশ। শনাক্তদের মধ্যে মৌলভীবাজার সদরে ৯ জন, জুড়ীর পাঁচজন, শ্রীমঙ্গলের ১৮ জন, কমলগঞ্জের সাতজন, বড়লেখার ২৮ জন, কুলাউড়ার ২০ জন, রাজনগরের চারজন।’ এ পর্যন্ত জেলায় পাঁচ হাজার ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন তিন হাজার৫৮৩ জন।

Related posts

১৬ বছরেও সংস্কার হয়নি সেতু, অবহেলায় ঝরলো ৯ প্রাণ

News Desk

করোনা শনাক্তের রেকর্ড হলো বাংলাদেশে

News Desk

দেশজুড়ে শনাক্ত ১০ লাখ ছাড়াল

News Desk

Leave a Comment