Image default
বাংলাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মান্নান জয়পুরহাট সদর উপজেলার মুসলিম নগর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ওসি আলমগীর জাহান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হ মান্নান। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। নিহতের পরিবার লাশ তাদের বাড়িতে নিয়ে গেছে।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে মোটরসাইকেল চালকের কোনও পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় তারা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

 

Source link

Related posts

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

News Desk

নমুনা পরীক্ষায় আজও শনাক্তের হার ১৯ শতাংশের ওপরে

News Desk

৪০ হাজার দিতে হবে না, ২০ হাজার টাকা দিয়ে দে: বিএনপি নেতা

News Desk

Leave a Comment