Image default
বাংলাদেশ

মেহেরপুরে করোনায় ৬ জনের মৃত্যু

মেহেরপুরে করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় ও দুইজন উপসর্গে মারা গেছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ সময়ে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫০ জন ও ইয়েলো জোনে ৩৬ জন ভর্তি রয়েছেন। সঙ্কটাপন্ন রোগীরাই হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। সেখানে তাদের চিকিৎসা চলছে, অক্সিজেনের কোনো ঘাটতি নেই। জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৫৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩১ জনের।

Related posts

করোনায় ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৭

News Desk

‘আমার সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী’

News Desk

নির্দেশের পরও ভোটকক্ষে শৃঙ্খলা ফেরাতে প্রিসাইডিং কর্মকর্তাদের পদক্ষেপ দেখা যায়নি: সিইসি

News Desk

Leave a Comment