Image default
বাংলাদেশ

মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা খুন

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধা খুন হয়েছে। নিহতের নাম মো. শাহজাহান (৭৫)। তিনি উপজেলার ওসমানপুর ইউনিয়নের রেহান উদ্দিন হাজি বাড়ির মৃত গণি আহম্মদের পুত্র। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের ভাতিজা সোহেল মোস্তফা দোলন বলেন, শুক্রবার সকালে আমার চাচা বাড়ির পাশে একটি জমিতে মাটি কাটা দেখতে যান। এসময় নুরুল হুদা দুলাল মাস্টার ও তাজুল ইসলামের নের্তৃত্বে কয়েক জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এসময় তার শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানান তিনি।

এবিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে ওসমানপুর ইউনিয়নে মো. শাহজাহান নামে এক বীর মুক্তিযোদ্ধা খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র :দা ডেইলি সাঙ্গু

Related posts

ফরিদপুরে পুলিশ শপিং কমপ্লেক্সে নির্মাণ কাজের উদ্বোধন

News Desk

ইফতার ও সাহরিতে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

News Desk

এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

News Desk

Leave a Comment