Image default
বাংলাদেশ

বিএনপি এখন আসামির কাঠগড়ায়: তথ্যমন্ত্রী

নির্বাচন কমিশন ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনকে ‘আসামির কাঠগড়ায় জবানবন্দির’ সঙ্গে তুলনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিএনপি যেহেতু সার্চ কমিটির কাছে নাম জমা দিতে পারেনি তাই তারা (বিএনপি) এখন আসামির কাঠগড়ায়। সব কূল হারিয়ে বিএনপি এখন দিশেহারা। যদিও অনেকের মতে তাদের পক্ষের কয়েকজনের নামও এসেছে তালিকায়।’

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নওগাঁ শহরের জেলা স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তালিকায় বিএনপি নাম জমা না দিলেও দেশের মানুষের কিছু যায় আসে না। এবার সব মহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে। যার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএসএম কামাল হোসেনসহ স্থানীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।

Source link

Related posts

মশা নিধনে হিমশিম, বিটিআই ব্যবহারে ঝুঁকছে চসিক

News Desk

সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নানে হাজারো পুণ্যার্থী

News Desk

টিকা চুরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে : স্বাস্থ্য অধিদপ্তর

News Desk

Leave a Comment