বাড়ি থেকে উদ্ধারের পর কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত
বাংলাদেশ

বাড়ি থেকে উদ্ধারের পর কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হলো ১৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। বুধবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মো. শোয়াইব খানের নির্দেশনায় এবং কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের তত্ত্বাবধানে সাপটি অবমুক্ত করা হয়েছে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, গত মঙ্গলবার কাপ্তাইয়ের নতুনবাজার সমতাঘাট এলাকায় কাশেমের বাড়িতে অজগর সাপটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা গিয়ে রাতেই ১৮ ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করেন। এটির ওজন প্রায় ২২ কেজি।

এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ এবং বন বিভাগের উদ্ধার করা বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সবশেষ গত ১৯ এপ্রিল ১৬ ফুট দৈর্ঘ্য এবং ২০ থেকে ২৫ কেজি ওজনের সোনালি রঙের আরও একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।

 

Source link

Related posts

রাজশাহী গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

News Desk

ব্রিজ হওয়ার কথা অন্য জায়গায়, হচ্ছে চেয়ারম্যানের বাড়ির দরজায়

News Desk

তিন বছরেও শেষ হয়নি বাকৃবির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের নির্মাণকাজ

News Desk

Leave a Comment