Image default
বাংলাদেশ

ফেনীতে করোনায় আরও ৬ জনের মৃত্যু

ফেনীতে করোনাভাইরাস ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়। একইসময় জেলায় নতুন করে আরও ৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত দুজন ছাগলনাইয়া ও দাগনভূঞার বাসিন্দা। বাকি চারজন উপসর্গে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে মারা যান।

করোনায় দাগনভূঞার নিজ বাড়িতে আবু তাহের (৫০) ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শফিকুর রহমান (৬০) মারা যান। এছাড়া উপসর্গ নিয়ে মৃতরা হলেন, সদর উপজেলার ধলিয়া এলাকার জসিম উদ্দিন (৫৫), ছাগলনাইয়ার পশ্চিম শিলুয়া এলাকার আবদুস গোফরান (৭০), নোয়াখালী সদরের ধর্মপুর এলাকার আবুল বাশার (৬৫) ও কুমিল্লার নাঙ্গলকোটের আবদুস ছোবহান (৮০)।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মাঝে ফেনী সদর উপজেলায় দুজন, দাগনভূঞায় ২১ জন, সোনাগাজী একজন, ছাগলনাইয়ায় ৩৬ জন, পরশুরামে আটজন ও ফুলগাজীতে আটজন রয়েছেন।

এদিকে জেলায় আক্রান্তদের মাঝে ১ হাজার ৮৫৮ জন হোম আইসোলেশনে ও ৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, ফেনীতে ৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে উপসর্গে ৯৮ জন ও পজিটিভ ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১১৪ জনকে অক্সিজেন সেবা দেয়া হচ্ছে। আর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ১৪ জন।

Related posts

বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক স্বতন্ত্র প্রার্থী

News Desk

ক্ষেতলালে ২১০০ ব্যালট পেপার উদ্ধার: থানায় জিডি, প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ

News Desk

দিনভর ঘুরে রাতে ‘ধর্ষণ শেষে’ সড়কে প্রেমিকাকে রেখে পালালো প্রেমিক

News Desk

Leave a Comment