প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নারী-পুরুষের ঢল নেমেছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আসেন তারা।

এর মধ্যে নারী নেতাকর্মীদের উপস্থিতি বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়ার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠে জায়গা না পেয়ে সড়ক থেকে শুরু করে বাসা-বাড়ির ছাদে বসে প্রধানমন্ত্রীর ভাষণের অপেক্ষায় আছেন নেতাকর্মীরা।

এদিকে, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। সিলেটে পৌঁছার পরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করার পর শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নিচ্ছেন।

জনসভায় নারী নেতাকর্মীদের উপস্থিতি বেশি

সেখানে দুপুরের খাবার শেষে বেলা ৩টার ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।

 

Source link

Related posts

আড়াই মাস পর রাঙামাটির চার উপজেলায় লঞ্চ চলাচল শুরু

News Desk

বস্তুনিষ্ঠ নিউজে সত্য তুলে ধরেন আমরা সংশোধন হবো: সমাজকল্যাণমন্ত্রী

News Desk

স্বাস্থ্য মন্ত্রণালয় :‘টিকা ছাড়া চলাফেরায় শাস্তি’র খবর সঠিক নয়

News Desk

Leave a Comment