Image default
বাংলাদেশ

পিরোজপুরে বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় বজ্রপাতে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গুয়ারেখা গ্রামের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আবুল কালাম শেখ  ও তার স্ত্রী জাহানারা বেগম।

গুয়ারেখা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, দুপুরে রান্না ঘরের চালা মেরামতের জন্য আবুল কালাম চালের ওপর ওঠেন। এ সময় রান্না ঘরের নিচে থেকে তার স্ত্রী জাহানারা বেগম তাকে সাহায্যে করছিলেন। তখন হঠাৎ বজ্রপাতে স্বামী ও স্ত্রী দুজনই মারা যান। স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মো. হোসাইন জানান, দুজনের মরদেহ তাদের বাড়িতে আছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related posts

চট্টগ্রামে সাবেক এমপির বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

News Desk

দোকানপাট খুলতে পারে রোববার থেকে

News Desk

বিপুল ভোট পেয়ে আ.লীগ আবারও সরকার গঠন করবে: ওবায়দুল কাদের

News Desk

Leave a Comment