Image default
বাংলাদেশ

নরসিংদীতে শিশু ধর্ষণে ধর্ষক গ্রেপ্তার

নরসিংদীতে ঘরে ঢুকে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তাঁরা মিয়াকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। গতকাল শনিবার (২৯ মে) সকালে উপজেলার গাজরিয়া ইউনিয়নের তালতলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত তাঁরা মিয়া পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের মৃত হরজু মিয়ার ছেলে এবং পেশায় মুদি ব্যবসায়ী।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসিরউদ্দিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁরা মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৭ মে ) সকালে অভিযুক্ত তাঁরা মিয়া সিগারেট জ্বালানোর কথা বলে একটি বসত ঘরে ঢুকে ৭ বছরের এক শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (২৮ মে) সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সূত্র :রাজশাহীর সময়

Related posts

বেনাপোল দিয়ে দুই দিনে এলো ১৩৩ ট্রাক ফল, কমেছে দাম

News Desk

নারায়ণগঞ্জে ২৬৪টি অস্ত্রের লাইসেন্স বাতিল

News Desk

সিলেট গ্যাস ফিল্ডের প্ল্যান্টে বিকট শব্দ,কম্পনে বাড়িঘরে ফাটল

News Desk

Leave a Comment