তেলবাহী লরি উল্টে ৫ গাড়িতে আগুন, প্রাণ গেলো একজনের
বাংলাদেশ

তেলবাহী লরি উল্টে ৫ গাড়িতে আগুন, প্রাণ গেলো একজনের

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তেলবাহী গাড়ি উল্টে পেছনে থাকা প্রাইভেটকার ও ট্রাকসহ চারটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তেলবাহী ট্রাকসহ দুটি মালবাহী ট্রাক, একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যানে আগুন লেগে এক জনের মৃত্যু হয়। এ ছাড়াও আহত হন তিন জন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ। 

সাভার হাইওয়ে থানার এসআই বাবুল আহমেদ জানান, তেলবাহী লরি উল্টে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আগুন লেগে পাঁচটি যানবাহন পুড়ে গেছে। এ ঘটনায় মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে র‌্যাকারের সাহায্যে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনও জানতে পারেনি।

ফায়ার সার্ভিসের ঢাকা ৪ নম্বর জোনের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন খোকন জানান, ঢাকা থেকে নবীনগরগামী একটি তেলবাহী লরি ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় একইমুখী পেছনে থাকা চলন্ত তরমুজ ও সিমেন্টবাহী দুটি ট্রাক দুর্ঘটনাকবলিত তেলবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। পেছনে থাকা আরও একটি পিকআপ ভ্যান ও প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে হলে দুর্ঘটনাকবলিত পাঁচটি গাড়িতেই আগুন ধরে যায়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Source link

Related posts

তিন নদীর মোহনায় ঈদ আনন্দে মেতেছেন দর্শনার্থীরা

News Desk

ভেসে গেছে ১৬৮ কোটি টাকার মাছ, এক রাতেই নিঃস্ব খুলনার চাষিরা

News Desk

আসছে ঘূর্ণিঝড় ‘যশ’, আগাম প্রস্তুতি সাতক্ষীরায়

News Desk

Leave a Comment