ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে ধীরগতি
বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে। এই চাপ কুমিল্লা অংশের দাউদকান্দি টোল প্লাজার দুই থেকে তিন কিলোমিটার এলাকায় বেশি প্রভাব ফেলেছে। সকাল ১০টা পর্যন্ত সড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে ধীরগতিতে চলছে যানবাহন।

জানা গেছে, দাউদকান্দি টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১১টা থেকে কুমিল্লা-ঢাকা লেনে জট শুরু হয়। এই জট ১০ কিলোমিটার দীর্ঘ হয়ে যায়।

স্থানীয় জাহিদুল ইসলাম বলেন, ‘কোথাও যানজট খবর নেই। তবে সব সমস্যা টোল প্লাজায়। ধীরগতিতে টোল আদায়ের কারণে সড়কে গাড়ির জটলা বেধে যাচ্ছে।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লা অংশে কোনও যানজট নেই। গতকাল রাতে যে চাপ ছিল তা আমরা ভোরের আগেই কাভার করেছি। আমি এখনও টোল প্লাজার সামনে বসে আছি। সামান্য চাপ আছে, কিন্তু যানজট নেই। ঈদ মৌসুমে মানুষ ঘরে ফেরে তাই চাপটা একটু বেশি। আমরা মাঠে কাজ করছি। আশাবাদী সমস্যা হবে না।’

Source link

Related posts

মোটরসাইকেল নিয়ে রেস করতে গিয়ে ৩ শিক্ষার্থী নিহত

News Desk

‘প্লিজ, সারিবদ্ধভাবে চলুন’

News Desk

হিলি সীমান্তের ধানক্ষেত থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

News Desk

Leave a Comment