Image default
বাংলাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পিকআপের চালক-হেলপারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে। রোববার (২৩ মে) ভোর সাড়ে ৫টা নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া এলাকার গাড়ির চালক মো. তৌহিদ (৩০) ও হেলপার রুবেল (২৫)।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পৌরসভা এলাকার জোরারগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ভোর ৬টার নাগাদ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। নিহতরা দুর্ঘটনা কবলিত পিকআপের চালক ও হেলপার। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

Related posts

সরকার ১৪০ কোটি টাকার ওষুধ কিনছে

News Desk

সাধারণ কৃষকের স্বার্থে বিএমডিএ’কে কাজ করতে হবে: কৃষি উপদেষ্টা

News Desk

বিমানবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শেখ আব্দুল হান্নান

News Desk

Leave a Comment