Image default
বাংলাদেশ

জীবননগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে সবুর আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সবুর আলী বৈদ্যনাথপুর গ্রামের শুকুর আলীর ছেলে। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম নিহতের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে নগদ ১০ হাজার টাকাসহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেন।

নিহতের বাবা শুকুর আলী জানান, বিকেলে বাড়ির পাশে বাঁশ বাগানে আমিসহ দুই ছেলে সবুর ও গফুর বাঁশ কাটছিলাম। এ সময় বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে সবুর আলী গুরুতর আহত হলে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। তবে আমরা ভালো আছি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related posts

দেড় ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে নোয়াখালী শহর

News Desk

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২২১ জনের করোনা শনাক্ত

News Desk

ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল দৌলতদিয়ায়

News Desk

Leave a Comment