Image default
বাংলাদেশ

চুয়াডাঙ্গা করোনায় মারা গেলেন আরও ৬ জন

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭৯ নমুনায় পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ছয়জন, আলমডাঙ্গায় ছয়জন ও জীবননগরে ১১ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, বর্তমানে জেলা সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬০ জন আর বাড়িতে রয়েছেন এক হাজার ৩৮৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৩৮৪ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৭৩৭ জন। মারা গেছেন ১৯৯ জন।

Related posts

নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

News Desk

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ, হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা

News Desk

বিএনপি নেতা আমির খসরুর কৃতজ্ঞতা প্রকাশ

News Desk

Leave a Comment