Image default
বাংলাদেশ

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক যুবকের

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ফাহিম পাচলাইশ থানার বিবিরহাট সুন্নিয়া মাদরাসা এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতারের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচলাইশ থানা এলাকা থেকে বাড়ির মোটরের সুইস অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ফাহিম। পরে তাকে চমেক হাসপাতালে আনেন স্বজনরা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র : জাগো নিউস ২৪

Related posts

শিগগিরই এ বছরের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিব : শিক্ষামন্ত্রী

News Desk

অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ১

News Desk

দাওয়াতে মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষে আহত ৪

News Desk

Leave a Comment