Image default
বাংলাদেশ

চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬২৯ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৬০ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৯২ জনে।

সোমবার (৭ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৪৫৯ নমুনা পরীক্ষায় ৬০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৩৫ ও উপজেলার ২৫ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, শেভরণ হাসপাতাল ল্যাবে তিনজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১০ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে এপিক হাসপাতাল ল্যাবে একজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

রাজশাহীর মহাসড়কে শিক্ষক-শিক্ষার্থী-জনতা

News Desk

মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

News Desk

সাবেক এমপি গোলাপের প্রতিষ্ঠানের ৮ জনের বিরুদ্ধে পাঁচ জনের মামলা

News Desk

Leave a Comment