Image default
বাংলাদেশ

চট্টগ্রামে আগুনে পুড়ল ৩৬ দোকান

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় অগ্নিকাণ্ডে ৩৬টি কাঁচা দোকানঘর পুড়ে গেছে। এর মধ্যে ৩০টি ফলের দোকান, পাঁচটি তেলের দোকান ও একটি বাস কাউন্টার রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার (২১ জুন) ভোর পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোর ৭টা ৫ মিনিটের দিকে নতুন ব্রিজ এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিটের পাঁচটি গাড়ি পাঠানো হয়। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে করা হয়। অগ্নিকাণ্ডে ৩৬টি কাঁচা দোকানঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Related posts

খাটের তলা থেকে বের হয়ে মার্কায় চড়ে পাস— সে দিন আর নেই: রুমিন ফারহানা

News Desk

এক বছরের কাজ ৩ বছরেও শেষ হয়নি, ৩০ হাজার মানুষের ভোগান্তি

News Desk

আসন স্বল্পতায় ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত

News Desk

Leave a Comment