Image default
বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৪ হাজার ২৮০ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে। তাদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

Related posts

সড়ক দুর্ঘটনা কমাতে স্পিড ব্রেকারে রঙ করে দিলো ছাত্রদল

News Desk

অনলাইনে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম

News Desk

রাজশাহীতে নির্বাচন ও গণভোট ঘিরে সেনাপ্রধানের মতবিনিময়

News Desk

Leave a Comment