Image default
বাংলাদেশ

কুষ্টিয়া হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গে একজন মারা যান।

মঙ্গলবার (১০ আগস্ট) হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে এ হাসপাতালে ১৫ জন মারা গেছে। তিনি বলেন, বর্তমানে ১৯৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪১ জন।

মো. মেজবাউল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭২ নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৬৯ জন, কুমারখালীতে ১৮ জন, দৌলতপুরে ২১ জন, ভেড়ামারায় ১৯ জন, মিরপুরে ২৪ জন ও খোকসায় ১৫ জন শনাক্ত হয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ১১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৪০ জন।

Related posts

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

News Desk

লোকালয়ে মেছোবাঘ, আটকের পর বনে অবমুক্ত

News Desk

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবক চমেক হাসপাতালে ভর্তি

News Desk

Leave a Comment