Image default
বাংলাদেশ

করোনায় ঢাবি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খানের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। তিনি বলেন, অধ্যাপক ড. নজরুল ইসলাম খান রাত একটার দিকে মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

এদিকে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান ছিলেন জীব পরিসংখ্যান ও জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ এবং পাঠদানে পারদর্শী একজন শিক্ষক ও গবেষক। তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা বিস্তার ও গবেষণায় অবদানের জন্য গুণী এই অধ্যাপক স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related posts

কুষ্টিয়া সীমান্ত সিল, টহল তৎপরতা জোরদার

News Desk

আরও বাড়বে গরম

News Desk

সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

News Desk

Leave a Comment