Image default
বাংলাদেশ

এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

উখিয়া বালুখালীর ময়নাঘোনা ক্যাম্প থেকে পাচারকালে এক লাখ ইয়াবাসহ শামসুল আলম (২৫) নামে একজনকে আটক করেছে এপিবিএন। ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তি জেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আবু শামার ছেলে।

কামরান হোসেন জানান, গোপন খবরে এপিবিএনের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। সে সময় পালানোর চেষ্টাকালে শামসুল আলম নামে ওই পাচারকারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

 

Source link

Related posts

ত্রিশালে অরক্ষিত ও অবহেলায় কবি নজরুল স্মৃতিকেন্দ্র

News Desk

অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

News Desk

ফোন করলেই মিলবে প্রবাসী সহায়তা সেলের সেবা

News Desk

Leave a Comment