আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু
বাংলাদেশ

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমেরখাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ছয় জন মারা গেছেন।

তারা হলেন- এমারুল (৪৫), পলি আক্তার (৩৫), পলাশ (১২), ফরহাদ (৯), ফাতেমা (৭) ও ওমর ফারুক (৩)।

জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে আগুন লাগার পরে এলাকাবাসী আগুন নিভিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। ঘরটি ভেতর থেকে তালাবন্ধ অবস্থায় ছিল।

পুলিশ ও চেয়ারম্যানের ধারণা, তারা ঘরের ভেতরে তালা মেরে আগুন দিয়ে সপরিবারে আত্মহত্যা করতে পারে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ঘরের ভেতরে দরজায় তালা মেরে আগুন জ্বালানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সপরিবারে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। 

Source link

Related posts

নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ

News Desk

জামায়াতে যোগ দিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক

News Desk

ময়মনসিংহ মেডিক্যালে বিএনপিপন্থি চিকিৎসকদের গ্রুপিং, সমস্যা ‘বহিরাগতকে’ নিয়ে

News Desk

Leave a Comment